Saturday, June 20, 2026

স্বাস্থ্য সচেতনতায় জোর, শীতের সকালে হাঁটলেন লিয়েন্ডার

Date:

Share post:

শীতের সকালে ওয়াকাথনে অংশ নিলেন লিয়েন্ডার পেজ( Leander Paes)। ওয়াকাথনের আয়োজন করে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল। এই নিয়ে চতুর্থবার এই ইভেন্টে আয়োজন করা হয়।

হাসপাতালের ক্যাম্পাস থেকে সকাল ৭:০০টায় ওয়াকাথন শুরু হয়।  এই ইভেন্টে প্রায় ১,০০০ জন মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা এই অনুষ্ঠানে অংশ নেন,  স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি ক্রমবর্ধমান সচেতনতা এবং সম্মিলিত দায়িত্বের প্রতিফলন দেখা যায় অংশগ্রহণকারীদের মধ্যে।

ওয়াকাথন ইভেন্টে বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি লিয়েন্ডার পেজ( Leander Paes), অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার; পর্বতারোহী পিয়ালি বসাক; বিধাননগরের ডিসিপি  অনিশ সরকার, হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাক্তার প্রতিম সেনগুপ্ত কয়েকজন বিশিষ্ট অতিথি।

ডাক্তার প্রতিম সেনগুপ্ত বলেন, “চিকিৎসক হিসেবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে স্বাস্থ্যসেবাকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। হাঁটা হল শারীরিক ক্রিয়াকলাপের সবচেয়ে সহজ এবং কার্যকর উপায়। এটি হৃদয়কে সুস্থ রাখে, কিডনির কার্যকারিতা বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক উভয় সুস্থতা বৃদ্ধি করে। লিয়েন্ডার পেজের মতো আইকনিক ব্যক্তিত্ব এই ইভেন্টে অংশ নেওয়াই আমরা সম্মানিত।”

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...