Wednesday, May 13, 2026

হনুক্কা উৎসবের মধ্যেই সিডনির বন্ডি বিচে গুলিবর্ষণ, মৃত অন্তত ১০

Date:

Share post:

ইহুদি ধর্মীয় উৎসব হনুক্কার মধ্যেই অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে হামলা(Sydney Bondi Beach Shooting)। কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের প্রাথমিক বয়ান অনুযায়ী, ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশকর্মীও। রবিবার সন্ধ্যায় এই হামলার পর বন্ডি বিচ ও সংলগ্ন এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষকে দ্রুত এলাকা খালি করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় দু’ঘণ্টা ধরে দফায় দফায় অন্তত ৫০ রাউন্ড গুলি চালানো হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, দুই হামলাকারী পুলিশের হেফাজতে রয়েছে। হামলাকারীদের কাছে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) থাকতে পারে—এই আশঙ্কায় গোটা এলাকা তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ঘটনার সময় বন্ডি বিচে হনুক্কার প্রথম দিনের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে কয়েকশো মানুষের জমায়েত হয়েছিল। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এটি ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলা কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ এই ঘটনাকে ‘ভয়াবহ ও দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “পুলিশ ও জরুরি পরিষেবা নিযুক্ত রয়েছে।” সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তা দেন, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার এবং নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...