Tuesday, March 31, 2026

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

Date:

Share post:

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)। তৃতীয় টি-টোয়েন্টিতে দু’টি বদল হয় ভারতীয় দলে। জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেলের জায়গায় খেলেন গম্ভীরের প্রিয় হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্য।

শুরু থেকে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।প্রথম ওভারেই ০ রানে হেনড্রিক্সকে ফেরান অর্শদীপ। এর পরের ওভারের হর্ষিতের বলে ১ রানে আউট হলেন ডি কক । এর পর হর্ষিতেরবলে মাত্র ২ রানে ফেরেন ব্রেভিস। প্রোটিয়া মিডল অর্ডার পুরো ফ্লপ। একে একে ফিরে যান স্টাবস (৯), বশ (৯), দোনোভান (২০), জানসেন (২)।

 

তবে একাই লড়ে গেলেন মার্করাম।তাঁর ব্যাট থেকে ৪১ বলে ৬১ রান বেরিয়ে এসেছে।মাত্র ৬৯ রানে ৬ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। একটা দিক ধরে রেখেছেন অধিনায়ক এইডেন মারক্রাম। অন্যদিকে, আর কোনও আফ্রিকান ব্যাটার তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না। ১১৭ রানেই শেষ হল প্রোটিয়াদের ইনিংস । দুটি করে উইকেট নিলেন হর্ষিত, বরুণ, অর্শদীপ, কুলদীপ।।

জবাবে ব্যাট করতে নেবে ভারতের ওপেনিং জুটি ৬০ রান তোলে ।এই ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন গিল। কিন্তু ২৮ রানের বেশি করতে পারলেন না ।৩৫ রানে ইনিংস খেললেন অভিষেক শর্মা। তবে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদবের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

এই ম্যাচে ১২ রানে আউট হলেন সূর্য । তাতে ভারতের জয় অবশ্য আটকালো না ।তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিলো টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ২-১ ফলে এগিয়ে গেল ভারত।

 

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...