Tuesday, June 2, 2026

সাংসদ মহুয়ার নামে অপমানজনক পোস্ট: গ্রেফতার বিজেপির আইটি সেলের ‘সদস্য’

Date:

Share post:

সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ভুল তথ্য ছড়ানোয় বিজেপির জুড়ি মেলা ভার। সংসদে সিগারেট সেবন নিয়ে বিজেপির অসম্মানজনক পোস্টের (social media post) ছড়াছড়ি হয়েছিল ১১ ডিসেম্বর। আর তাতে তৃণমূল সাংসদদের (TMC MP) অপমান করে বাংলা দখল করতে না পারার জ্বালা জোড়ানোর চেষ্টা চালিয়েছিল বিজেপি। এবার সেই পোস্টে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) অসম্মান করার অভিযোগে গ্রেফতার এক বিজেপি আইটি সেল (BJP IT cell) ‘কর্মী’। রাজ্য পুলিশ সাইবার ক্রাইমের (cyber crime) অপরাধে তাকে গ্রেফতার করেছে।

১১ ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্র নাম করে দুটি পোস্ট হয়। বিজেপির আইটি সেলের দুই ‘সদস্য’ তাদের পোস্ট উল্লেখ করে সাংসদ মহুয়া মৈত্র সংসদের ভিতরে ই-সিগারেট (e-cigarette) সেবন করছিলেন। আদতে এমন কোনও ঘটনা যে ঘটেছে, তার কোনও প্রমাণ এই আইটি সেল ‘কর্মী’রা দিতে পারেনি। কারণ মহুয়া এমন কোনও কাজই করেননি।

আরও পড়ুন : বিজেপির দিল্লিতে আন্তর্জাতিক লজ্জা! পিছোলো মেসির অনুষ্ঠান, বাতিল ৬০-এর বেশি বিমান

সেই দুটি পোস্ট (social media post) নিয়ে রাজ্য পুলিশের সাইবার (cyber crime) শাখায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে শশাঙ্ক সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। আর তারপরই বিজেপির আইটি সেল ফের জেগে ওঠে। মিথ্যে প্রচার করে গ্রেফতার হওয়া ‘কর্মী’র জন্য সরব হয় বিজেপির আইটি সেলের প্রচারকরা। চেষ্টা করা হয় ফের তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...