Friday, April 3, 2026

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

Date:

Share post:

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১ নামের ট্রলারটি গভীর সমুদ্রে ডুবে গিয়েছে। তখন ট্রলারে মোট ১৬ জন মৎস্যজীবী ছিলেন। ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন।

জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর নামখানা খেয়াঘাট থেকে এফবি পারমিতা -১১ নামক একটি ট্রলার ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সে দিন রাতেই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ওই ট্রলারে থাকা মৎস্যজীবীদের পরিবারের কাছে এই খবর পৌঁছেছে।

এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে, দুই দেশের আন্তর্জাতিক জন সীমানার কাছাকাছি ভারতীয় ট্রলারগুলি মাছ ধরছিল। সেই সময় বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী জাহাজের আলো নিভিয়ে ওই এলাকায় এসেছিল। জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গিয়েছে। তখন ট্রলারের মৎস্যজীবীরা সবাই সমুদ্রের জলে পড়ে গিয়েছিল। তাঁদের সন্ধানে ইতিমধ্যেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কারোর সন্ধান পাওয়া যায়নি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...