Wednesday, March 11, 2026

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেও চলবে যাচাই, স্পষ্ট জানালো নির্বাচন কমিশন

Date:

Share post:

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হলেও ভোটার যাচাইয়ের প্রক্রিয়া বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কোনও নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। নাগরিকত্ব নিয়ে অভিযোগ উঠলে তা আঞ্চলিক বিদেশি নথিবদ্ধকরণ শাখা (এফআরআরও) এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে যাচাই করা হবে। এই বিষয়ে জেলাশাসকদের ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে।

সোমবার থেকে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে। রবিবার থেকেই বিভিন্ন জেলায় তালিকা ছাপানোর কাজ শুরু হয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের মধ্যেই সরকারি ছাপাখানা থেকে তালিকা ছাপিয়ে নেওয়া হবে। মঙ্গলবার সেই খসড়া তালিকা এসডিও, বিডিও এবং জেলাশাসকের দফতরে টাঙানো হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও প্রতিলিপি দেওয়া হবে। নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা প্রশাসনের ওয়েবসাইটেও এই তালিকা পাওয়া যাবে।

কমিশন সূত্রে জানানো হয়েছে, খসড়া তালিকা প্রকাশের পরেও পুনর্যাচাইয়ের কাজ চলবে। কারণ, প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ ভোটারের তথ্য ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, যেগুলি বিভিন্ন দিক থেকে যাচাই করা প্রয়োজন। সেই কাজ চলাকালীন ব্যক্তি ও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ওঠা দাবি ও অভিযোগ গ্রহণ করা হবে।

ইতিমধ্যেই কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। কোথাও জীবিত ভোটারের নাম থাকলেও তিনি এনুমারেশন ফর্ম পাননি বলে অভিযোগ উঠেছে। আবার কোথাও মৃত ভোটারের নামে ফর্ম জমা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। কমিশনের বক্তব্য, কোনও যোগ্য নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেমন উদ্দেশ্য নয়, তেমনই কোনও অযোগ্য ব্যক্তিকে তালিকাভুক্ত করাও হবে না। বিধি মেনে এই সব অভিযোগ যাচাই করছেন ব্লক লেভেল অফিসাররা। নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগে অতীতে যেসব নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, সেগুলি এফআরআরও ও স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টের ভিত্তিতেই বাদ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। এবারও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, খসড়া তালিকায় কারও বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে অভিযোগ উঠলে আগে সম্পূর্ণ যাচাই করতে হবে। যুক্তি ও প্রমাণ ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় প্রতিটি ক্ষেত্রেই সতর্কতার সঙ্গে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- যুবভারতী কাণ্ডে তদন্তে গোয়েন্দা বিভাগ, তলব শতদ্রুর পাঁচ সহকারীকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...