Friday, April 3, 2026

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

Date:

Share post:

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই সেই প্রতিশ্রুতির বাস্তব চিত্র সামনে এসেছে। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় বনগাঁ মহকুমার মতুয়া অধ্যুষিত এলাকায় বিপুল সংখ্যক ভোটারের নাম না থাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বনগাঁ মহকুমার চারটি বিধানসভা—বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং বাগদা মিলিয়ে মোট ৮৬ হাজার ১৭৫ জনের নাম খসড়া তালিকায় নেই। বাদ পড়া তালিকায় মৃত, স্থানান্তরিত ও অন্যান্য শ্রেণির ভোটারের পাশাপাশি বহু মতুয়া উদ্বাস্তু মানুষের নাম রয়েছে বলে অভিযোগ। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে বনগাঁ উত্তর বিধানসভায়—২৬ হাজারেরও বেশি। বাগদা কেন্দ্রে ২৪ হাজার ৯২৭ জন, গাইঘাটা থেকে ১৬ হাজার ৬৪২ জন এবং বনগাঁ দক্ষিণে ১৮ হাজার ৫৬৩ জন ভোটারের নাম খসড়া তালিকায় নেই বলে জানা গিয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পর থেকেই মতুয়া ঠাকুরবাড়ি এবং সংলগ্ন এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এসআইআর-এর মাধ্যমে পরিকল্পিত ভাবে মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, এই বিষয়টি নিয়ে দল দিল্লিতে প্রতিবাদ আন্দোলনে যাবে। খসড়া তালিকা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বনগাঁ মহকুমায়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সংশোধনের সুযোগ মিললেও, আপাতত অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যেই দিন কাটাচ্ছেন হাজার হাজার ভোটার।

আরও পড়ুন- কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...