Wednesday, June 24, 2026

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

Date:

Share post:

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর নয়, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশি হলেন অজি ক্রিকেটার। অতীতে স্টার্ককে ২৪.৭৫ কোটিতে কিনেছিল নাইটরা। কিন্তু ১৩ কোটি টাকার বেশি পাবেন না অজি তারকা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি নিয়ম চালু করেছে।মিনি নিলামে ১৮ কোটির বেশি পাবেন না বিদেশি ক্রিকেটাররা। কিন্তু তার পরেও একটা নিয়ম আছে। দলে সব চেয়ে দামি ভারতীয় ক্রিকেটারের বেশি টাকা পাবেন না বিদেশিরা। কেকেআরের সবথেকে দামি ক্রিকেটার এখন রিঙ্কু সিং। ফলে তাঁর দর অনুযায়ী ১৩ কোটি পাবেন গ্রিন(Cameron Green)। বাকি ১২ কোটির বেশি টাকা বিসিসিআইয়ের কোষাগারে যাবে যা জনকল্যাণ মূলক কাজে ব্যবহার হবে।

১৮ কোটি টাকায় শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা যোগ দিলেন কেকেআরে। দিল্লি, লখনউকে হারিয়ে পাথিরানাকে দলে নিল নাইটরা। ২ কোটি টাকায় ফিন অ্যালেনকে দলে পেল নাইটরা। তবে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে নিলামের লড়াইয়ে কেকেআরকে টেক্কা আরসিবির। ৮ কোটি টাকায় বেঙ্গালুরুতে যোগ দিলেন আইয়ার।

কিন্ত এত দাম দিয়ে কেন গ্রিনকে কিনলেন, এই প্রসঙ্গে দলের সিইও ভেঙ্কি  মাইসোর বলেন,  ‘‘গ্রিনকে এত দামে কিনতে গিয়ে নিলামের পরবর্তী অংশে আমাদের সমস্যা হবে মনে হলে হয়তো ছেড়ে দিতাম। আমরা আমাদের সীমার মধ্যেই গ্রিনকে পেয়েছি। তিনি দলে আসা আমাদের দল নিঃসন্দেহে শক্তিশালী হবে।“

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...