Tuesday, March 31, 2026

এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

Date:

Share post:

১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত উন্নয়নের খতিয়ান আগামী এক মাস জুড়ে রাজ্যের প্রতিটি প্রান্তে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা শাখাকে। সেই লক্ষ্যেই মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় যোগ দেন রাজ্য ও জেলার বিভিন্ন স্তরের প্রায় সাড়ে তিন হাজার মহিলা তৃণমূল কর্মী ও সমর্থক। ব্লক, পঞ্চায়েত এবং পুরসভা স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে সভা কার্যত সংগঠনিক শক্তি প্রদর্শনের চেহারা নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, সাংসদ মালা রায়, মিতালি বাগ, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ মহিলা তৃণমূলের একাধিক শীর্ষ নেত্রী। পাশাপাশি ছিলেন অসীমা পাত্র, ফিরদৌসি বেগম, স্মিতা বক্সি, রত্না চট্টোপাধ্যায় প্রমুখ।

সভায় বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, বিশেষত নারী ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী-সহ একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে যে পরিবর্তন এসেছে, তা মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়। নেতৃত্বের তরফে জানানো হয়, আগামী এক মাস রাজ্যের সর্বত্র পাড়া বৈঠকের মাধ্যমে এই ‘উন্নয়নের পাঁচালি’ মানুষের সামনে তুলে ধরা হবে। মহিলা তৃণমূল কর্মীরাই এই কর্মসূচির মূল ভরসা। সংগঠনের দাবি, ঘরে ঘরে গিয়ে সরকারের কাজের হিসাব তুলে ধরার মাধ্যমে মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আরও পড়ুন – ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...