Saturday, May 30, 2026

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

Date:

Share post:

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন অনামী ভারতীয়। কাশ্মীরের আকিব নবি দার(Auqib Dar) , প্রশান্ত বীর(Prashant Veer), কার্তিক শর্মা।

প্রতিবারই নিলামে চমক দেন কোনও না কোন অনামী ভারতীয়। এবারও তিন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চলল তুমুল দর কষাকষি। ২০ বছর বয়সী বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার প্রশান্ত বীর(Prashant Veer)। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস ছিল তাঁর। দর কষাকষিতে ১৪.২ কোটি টাকায় পৌঁছে যায়। আইপিএল নিলামে সবচেয়ে দামি আনক্যাপড খেলোয়াড়ের রেকর্ড ভেঙে দিয়েছে।

জাদেজার বিকল্প হিসাবে প্রশান্তকে যে কোনও মূল্যে দলে পেতে চেয়েছিল সিএসকে। তারা ১৪.২ কোটি টাকা খরচ করল প্রশান্তকে নেওয়ার জন্য। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেই খুলে গেল আইপিএলের দরজা।

কাশ্মীরের আকিব দারও নজর কাড়লেন। গত মরশুমের রঞ্জি ট্রফিতে আকিব পেয়েছিলেন ৪৪ উইকেট। তিনিই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক।  তাঁর নূন্যতম মূল্য ছিল ৩০ লক্ষ।  দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তুমুল দর কষাকষি চলে।  শেষ পর্যন্ত তাঁকে দলে পেল দিল্লি।

কার্তিক শর্মার দর উঠল ১৪.৩ কোটি। ঘরোয়া ক্রিকেটে এখনও খুব একটা বিখ্যাত হননি কার্তিক কিন্তু আইপিএল নিলামে নজর কাড়লেন কার্তিক।

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...