Friday, June 26, 2026

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

Date:

Share post:

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রানীল সেন। তিনি জানান, “এই অনুষ্ঠানটি মাননীয়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। ‘আমরা ধর্ম আমার, ধর্ম তোমার উৎসব সবার’ এই ভাবনায় বিশ্বাস করি।” তিনি জানান, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসবের সূচনা হয়। চলতি বছরে এই উৎসবে ১৫ বছরে পা দিতে চলেছে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর এবং অ্যাপিজে সুরেন্দ্র গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

আগামী ১৮ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে, কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা হবে। এই উৎসব চলবে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত। তিনি আরও জানান, ক্রিসমাস উৎসবের আবহে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকা বিশেষ আলোকসজ্জা ও ব্র্যান্ডিংয়ে সজ্জিত করা হবে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কার্নাক স্ট্রিট এলাকায় বসবে বিশেষ বাস্কিং প্রোগ্রাম। উদ্বোধনের পর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায়ের উদ্যোগে অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে কলকাতা পুলিশ। এরপর ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত পর্যটন দফতরের উদ্যোগে, তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...