Friday, April 3, 2026

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

Date:

Share post:

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার মালিকের। দেহ ছিন্নভিন্ন। আহত হয়েছেন আরও এক।

স্থানীয়দের মতে, এটি একটি ছোট বরফকল, যেখানে আইসক্রিমও তৈরি করা হয়। বুধবার সকালে তিনজন কর্মী কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। ধারণা, কারখানার মেশিনের কমপ্রেসার ফেটে এই বিস্ফোরণ ঘটে। নিহত সন্তোষ রায় নদিয়ার কল্যাণী ব্লকের মদনপুর গৌরাঙ্গপাড়ার বাসিন্দা। বিস্ফোরণের জেরে কারখানার বড় ক্ষতি হয়েছে। ছাদের টিন ফেটে যায় এবং যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয় এবং চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মৃদুল সরকার বলেন, “হঠাৎ ভয়ঙ্কর একটি শব্দ শুনলাম। ১০ মিনিটের মধ্যেই জানলাম কারখানার মালিক মারা গিয়েছেন। ঘটনাস্থলে যা দেখলাম, তা সত্যিই ভয়ঙ্কর। মালিকের দেহ গুরুতর ক্ষতিগ্রস্ত, বুক থেকে মাথা পর্যন্ত নেই। দেওয়ালে রক্তমাখা অংশ ছড়িয়ে আছে। বিস্ফোরণের জোরে ছাদের টিনও উড়ে গিয়েছে।” খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, দশ বছর ধরে কারখানাটি চললেও এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

আরও পড়ুন – শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...