Wednesday, April 1, 2026

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

Date:

Share post:

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা পেল কলকাতার ছবি। মেসি (Lionel Messi) জানালেন ভারতে তাঁর সফর (India tour) ছোট হলেও ভালোবাসায় পূর্ণ। তিনি ও তাঁর সঙ্গী সুয়ারেজ (Suarez) ও ডি পলের (Di Paul) অভিজ্ঞতা জানান তিনি ভিডিওতে।

কলকাতায় লিওনেল মেসির গোট কনসার্টের (GOAT Concert) শুরুটা ভালো হয়নি। যা নিয়ে বঙ্গ রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করার রাজনীতি চালাচ্ছে বিরোধীরা। রাজ্য সরকার যুবভারতীর নজিরবিহীন অরাজকতার জেরে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের মন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে। তারপরেও যে রাজনীতি বিরোধীরা করে চলেছেন, তা যে লিও-র মতো ব্যক্তিত্বের কাছে কোনও প্রভাব ফেলে না, তা তিনি প্রমাণ করলেন এক মিনিটের ভিডিও-তে।

সোশ্যাল মিডিয়ায় মেসির প্রকাশ করা ভিডিও-তে প্রথমেই জায়গা পেয়েছে কলকাতার লেকটাউনে তাঁর ৭০ ফুটের মূর্তি। বিরোধীরা এই মূর্তি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। এমনকি মূর্তি নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকেও (Sujit Basu) তোপ দাগা হয়েছিল। আদতে সেই মূর্তির ছবিই জায়গা পেল মেসির (Lionel Messi) নিজের ভিডিও-তে। সেইসঙ্গে নিজের কণ্ঠে জানালেন প্রথম যেখানে গিয়েছিলেন, সেখানে পাওয়া আপ্যায়ন ছিল অপূর্ব।

আরও পড়ুন : যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

লিওনেল মেসি ভারতের রাজনীতির মারপ্যাঁচের থেকে ফুটবল ও তার প্রচারে এগিয়ে আসা শিল্পপতিদেরই যে বেশি স্থান দেন, তা প্রমাণিত এক মিনিটের ভিডিও-তে। শচীন তেন্ডুলকর যেমন সেখানে বড় জায়গা পেয়েছেন, তেমনই জায়গা পেয়েছেন করিনা কপুর। আবার বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার ছবিও স্থান করে নিয়েছে মেসির ভিডিও-তে। তবে নেই এক ঝলকও কোনও রাজ্যের কোনও রাজনীতিকের ছবি।

 

View this post on Instagram

 

Related articles

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...