Saturday, March 14, 2026

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

Date:

Share post:

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার বাড়ল সেই টিমের সদস্য সংখ্যা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ডিজি সুপ্রতিম সরকার, আইপিএস পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা VYBK ও এডিজি জাভেদ শামিমকে নিয়ে সিট (SIT) গঠনের পর, এ দিন ওই টিমে আরও আট জন পুলিশ আধিকারিককে যুক্ত করা হয়েছে। প্রয়োজনে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা।

গত ১৩ ডিসেম্বর মহানগরীতে পা পড়েছিল ফুটবলের রাজপুত্রের। দিনটা ঠিক যতটা স্বপ্নের মতো হবে বলে মনে করেছিলেন বিশ্বকাপজয়ীর ফ্যানেরা ততটাই যন্ত্রণার হয়ে দাঁড়ায় তাঁদের কাছে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ের জেরে সাধারণ দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। ফলে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেও খালি হাতে ফিরতে হয় বহু মানুষকে। এই ঘটনার তদন্তে SIT গঠন করা হয়েছিল। তদন্তের গতি বাড়াতে এ দিন যুবভারতীর ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক টিম (forensic team)। ঘটনার দিন ঠিক কী ঘটেছিল, তার পুনর্নির্মাণে মাঠের বিভিন্ন অংশের ভিডিওগ্রাফি করা হয়েছে। মাঠের মধ্যে থাকা ক্যানোপির কাছে অগ্নিসংযোগের ঘটনায় সেখানে সোফার অনেকটা অংশ পুড়ে যায়। সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মাঠের থ্রিডি স্ক্যানিংও করেন ফরেনসিক সদস্যরা।এদিকে, শনিবার যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর ফলে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার গ্রেফতার করা হয় তাকে। ধৃতের নাম রূপক মণ্ডল। বাইপাস লাগোয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ঘটনার দিন, রূপক নামে ওই যুবক ফেন্সিংয়ের তালা ভেঙে মাঠে ঢুকে ভাঙচুর চালায়। অন্যদেরও ঢুকতে সাহায্য করে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...