Thursday, April 2, 2026

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

Date:

Share post:

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টিল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল।  আগামী রবিবার ম্যারাথন(  25K Kolkata) শুরু এবং শেষ হবে রেড রোডে। প্রথম ২৫ কিমি রান শুরু হবে ভোর ৫.৪৯ মিনিটে।১০ কে রান শুরু হবে ৬.৫০ মিনিটে। এরপর ২.৩ কে, আনন্দ রান শুরু হবে ৮.২০ এবং ৮.৫৫ মিনিটে।

রবিবার বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে।এবারের রুটে যুক্ত হয়েছে টিপু সুলতান মসজিদ, রবীন্দ্র সরবর, লেক সিটি।এবার রুটে ১২টি ওয়াটার স্টেশন থাকছে।  থাকবেন ২০০ জন  মেডিকেল স্টাফ।

ম্যারাথন উপলক্ষে এনজিও ফাণ্ডের অর্থ ঘোষণা করা হল।  মঙ্গলবার পর্যন্ত এই অর্থের পরিমাণ ৩২,১২,১৬৪। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা করেন টাটা ম্যারাথন কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী শান্তনু ঘোষ, আরআরএফের প্রধান আরতি কাটাকার, প্রোক্যামের ভাইস প্রেসিডেন্ট সারাহ তাবিস সহ বিশিষ্ট ব্যক্তিরা। এবার ম্যারাথনের দশম সংস্করন।

চলতি ম্যারাথনে( Tata Steel World 25K Kolkata) আসন্ন ম্যারাথনে অংশ নেবেন উগান্ডার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং তিনবারে বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া(Joshua Cheptegei )এবং মহিলাদের বর্তমান চ্যাম্পিয়ন সুটুমে আসিফা।১৪২,২১৪ মার্কিন ডলারের পুরস্কারমূল্য রয়েছে। শীর্ষ তিন বিজয়ী ১৫ হাজার ১০০০০ এবং ৭০০০ মার্কিন ডলার জিতবেন।

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...