Saturday, June 20, 2026

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

Date:

Share post:

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা থেকে পুরুলিয়া – বুধবার পারদে সামান্য বৃদ্ধি। বৃহস্পতিবার সেই তাপমাত্রা (temperature) আরও একটু বাড়ার পূর্বাভাস। তবে উত্তরের জেলাগুলিতে শীতের প্রভাব থাকবে ভালোই।

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) সোমবার কিছুটা কমলেও বুধবার তা বেড়ে ১৬ ডিগ্রি ছোঁবে। সর্বোচ্চ তাপমাত্রাও ২৬ ডিগ্রির কাছে থাকবে। একইভাবে দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুরে কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে পশ্চিমের ঠাণ্ডা হাওয়ার প্রভাবে গরমের অনুভূতি কম থাকবে। ২৪ কিমি প্রতি ঘণ্টায় হাওয়ায় শীতের অনুভূতি থাকবে।

পুরুলিয়াতেও (Purulia) কিছুটা বাড়ার দিকে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির কাছে ও সর্বোচ্চ ২৪ ডিগ্রির কাছে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমে কিছুটা শীতের অনুভূতি বেশি থাকলেও দুই বর্ধমানে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে।

আরও পড়ুন : নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

উত্তরের দিকে মালদহ, দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা দক্ষিণবঙ্গের মতই বেশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি ও সর্বোচ্চ ২৫ ডিগ্রির কাছে থাকবে। তবে দার্জিলিংসহ (Darjiling) পাঁচ পার্বত্য জেলায় শীতের অনুভূতি থাকবে একই রকম। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি ও সর্বোচ্চ ১৬ ডিগ্রির কাছে থাকবে।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...