Thursday, April 2, 2026

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

Date:

Share post:

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ G Ram G বিল, সেই দিনই মোদি সরকারকে শিক্ষা দিয়ে বাংলার কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নামে করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব।

২০ বছর পরে বদলে যাচ্ছে ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন’ বা MGNREGA-র নাম। জাতির জনকের নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে সরব তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীরা। দিল্লিতে যখন সংখ্যার জোরে লোকসভায় বিল পাশ করিয়েছেন মোদি সরকার, তখন কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ক্ষোভের সুরে এদিন মমতা জানান, মনরেগা প্রকল্প থেকে গান্ধীর নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, তাহলে আমরা করব। জানান, রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নামে রাখা হবে।

এদিন ফের বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। ”১০০ দিনের কাজ, আবাস যোজনার প্রাপ্য অর্থ দিচ্ছে না কেন্দ্র। তা সত্ত্বেও সাধারণ মানুষদের জন্য বহু প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে সরানো হয়েছে গান্ধীজীর নাম। জাতির জনককেও কি আমরা ভুলে যাচ্ছি?”

তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করে বলি, এমন কিছু করবেন না, যা ভবিষ্যতের ক্ষতি করে।“

Related articles

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...