Thursday, May 14, 2026

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে সকলকে আহ্বান জানালেন এই অনুষ্ঠানে শামিল হতে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা জগন্নাথ মন্দির করেছি এবার নিউ টাউনে (New Town) হচ্ছে দুর্গাঙ্গন (Durgangan)। উত্তরবঙ্গে একটি মহাকাল মন্দিরও তৈরি করব আমরা। বাংলা এমন একটা রাজ্য, এখানে আমরা সকলকে সঙ্গে নিয়েই পথ চলি। এখানে কোনও বিভাজনের জায়গা নেই। মন্দির- মসজিদ-গির্জা-গুরুদ্বার সবই আমার কাছে সমান, আমি সব জায়গাতেই যাই।

দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকে গোটা জেলার চালচিত্র বদলে গিয়েছে। এখন পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতাও মিলেমিশে একাকার সেখানে। গোটা পৃথিবী থেকে লোক আসছেন জগন্নাথধাম দর্শনে। নিউ টাউনের দুর্গাঙ্গন এবং উত্তরবঙ্গের মহাকাল মন্দিরও অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে সে-কথা বলার অপেক্ষা রাখে না।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...