Saturday, April 4, 2026

চাকরি বাতিলের প্রতিবাদে পাহাড়ে বিক্ষোভ: বন্ধ স্কুল, অচলাবস্থা কাটাতে বৈঠক অনীতের

Date:

Share post:

বুধবার পাহাড়ে নিয়োগ মামলায় ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপরেই পাহাড়ের স্কুলগুলিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে ‘সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন’। বৃহস্পতিবার সকাল থেকেই জিটিএ এলাকায় বন্ধ রয়েছে সমস্ত সরকারি স্কুল। বৃহস্পতিবার বেশ কয়েকটি স্কুলে রেজাল্ট বের হওয়ার কথা ছিল। কিন্তু বন্ধের ডাক দেওয়ায় তা হয়নি। ফলে চিন্তিত পড়ুয়ারা। সকালে বহু পড়ুয়ারা স্কুলে গেলেও তাঁদের বাড়ি ফেরত পাঠানো হয়েছে।

এই অচলাবস্থা কাটাতে জিটিএ প্রধান আনীত থাপা ৩১৩ জন শিক্ষক ও আধিকারিকের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। তিনি জানান, “আমি কাউকেই হতাশ হতে দেব না। শিক্ষকদের ন্যায় বিচারের জন্য যেখানে যেতে হয় আমি যাব।” সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের দাবি, দীর্ঘ ২৫ বছর ধরে তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এতে শিক্ষকদের কোনও দুর্নীতি নেই, যা হয়েছে তা প্রশাসনিক ত্রুটি। আরও পড়ুন : ২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

এই পরিস্থিতিতে এদিনের বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরোয় কি না, সেদিকেই নজর। উল্লেখ্য, জিটিএ-র আওতায় পাহাড়ে ৩৬০টি মাধ্যমিক স্কুল রয়েছে। ২০১৯ সালের মার্চে রাজ্য সরকারের নির্দেশে জিটিএ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং জুনে ৩১৩ জন শিক্ষক নিয়োগ হয়। পরে বেআইনি নিয়োগের অভিযোগে কলকাতার জসুমুদ্দিন মণ্ডলের করা মামলায় হাই কোর্ট ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...