Tuesday, June 9, 2026

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ, সেই নির্দেশ আপাতত কার্যকর করা যাবে না৷ এটি ‘কেপ্ট ইন অ্যাবায়েন্স’ স্তরে থাকবে৷ বৃহষ্পতিবার এমনই নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আরও জানিয়েছিলেন ওই তালিকায় ওয়েটিং লিস্টে থাকা যোগ্যরা বয়সের ছাড় পাবেন এবং নতুন নিয়োগে অংশ গ্রহণ করতে পারবেন৷ সুপ্রিম কোর্টের এদিনের রায়ের পরে বিচারপতি সিনহার এই নির্দেশও কেপ্ট ইন অ্যাবায়েন্স স্তরেই থাকবে৷ একইসঙ্গে বৃহষ্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে কলকাতা হাইকোর্টেই এই মামলার শুনানি হবে, যেখানে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে৷ তারপরে সব দিক বিবেচনা করে শুনানি করবে হাইকোর্ট৷ শেষে মামলার অন্তবর্তী রায়দান করতে পারবে কলকাতা হাইকোর্ট, বৃহষ্পতিবার স্পষ্ট করে দেন শীর্ষ আদালতের দুই বিচারপতি৷ আরও পড়ুন: মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...