Friday, June 5, 2026

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

Date:

Share post:

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুরদের জুড়ে নিয়েছেন ভেঙ্কি মাইশোর। এবার থেকে সবচেয়ে প্রশ্ন, আগামী মরশুমে কেকেআরের নেতৃত্বে কে থাকবেন?

২০২৫ সালে রাহানের নেতৃত্বে ভালো ফল করতে পারেনি কেকেআর(KKR)। ২০২৬ সালে রাহানেতেই আস্থা রাখবেন না নতুন নেতা বেছে নেবেন? তা নিয়ে নাইট থিঙ্ক ট্যাঙ্ক এখনও নীরব। অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রাহানে।

কেকেআর দলে বর্তমান ভারতীয় দলের তারকাদের মধ্যে আছে রিঙ্কু, বরুণ, হর্ষিত, আকাশ দীপ। নেটিজেনরা মনে করছেন রিঙ্কু সিংকে নেতৃত্বের ভার দেওয়া হতে পারে। কারণ কেকেআর এইবারে যেসব ক্রিকেটার দের দলে রেখেছে তাদের মধ্যে কারোর অধিনায়কত্বের কোনওপূর্ব অভিজ্ঞতা নেই। তবে রিঙ্কু ছাড়াও আরও একজনের নাম শোনা যাচ্ছে। তিনি হলেন ক্যামেরন গ্রিন। যাকে এবারে সব থেকে বেশি টাকায় কিনেছে কেকেআর।

তবে রাহানে নেতৃত্বে থাককেও তাঁর ডেপুটি বদল হবে কারণ ভেঙ্কটেশ আইয়ার দলে নেই। ফলে রিঙ্কু, বরুণের মধ্যেই একজন ঘরের ছেলেকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে।

Related articles

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...