Friday, April 3, 2026

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

Date:

Share post:

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উৎসবের আবহে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। দুর্গাপুজো ও কালীপুজোর মতোই বড়দিন ও বর্ষবরণকে সামনে রেখে পশ্চিমবঙ্গ পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর থেকে নতুন বছরের ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনও পুলিশকর্মীকে ছুটি দেওয়া যাবে না বলেই স্পষ্ট নির্দেশ। পাশাপাশি, যাঁরা ইতিমধ্যেই ছুটিতে রয়েছেন, তাঁদেরও ২৪ ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য জুড়ে একের পর এক উৎসবের ভিড় সামাল দিতে অতীতেও পুলিশকে বিশেষ দায়িত্ব পালন করতে হয়েছে। বহু ক্ষেত্রে দায়িত্বে না থাকলেও পুলিশকর্মীদের ব্যারাকে অবস্থান করতে হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত তাঁদের মোতায়েন করা যায়। উৎসবের দিনগুলিতে জনস্বার্থে সর্বাধিক সংখ্যক পুলিশ রাস্তায় নামানোই প্রশাসনের মূল লক্ষ্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের উপস্থিতি ও নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড়দিন ও বর্ষবরণের সময় পদপিষ্ট হওয়ার মতো দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাহিনীকে প্রস্তুত রেখে ছুটির উপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা নেবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...