Wednesday, April 1, 2026

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

Date:

Share post:

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে (attack on Indian consulate in Bangladesh)। ঢিল-পাটকেল ছোড়়ার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থান বিক্ষোভ ছাত্র-যুবদের একাংশের। ‘হাসিনা ফেরাও’ দাবি তুলে প্রতিবাদী কণ্ঠের নামে ভারতবিদ্বেষী কারা, পাকিস্তানি গুপ্তচর নাকি এই হিংসার ঘটনার পেছনে মদত রয়েছে চিনের (China) তা নিয়ে প্রশ্ন উঠছে। চিন্তা বাড়ছে নয়াদিল্লির। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় বিদেশ মন্ত্রক (Indian foreign ministry)।

বৃহস্পতিবার সন্ধে থেকে গোটা বাংলাদেশ জুড়ে বিক্ষোভের আগুন।  ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। রাতে খুলনায় দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক। গুরুতর আহত হয়েছেন দেবাশিস বিশ্বাস নামে এক পশু চিকিৎসক। ইমদাদুল হক মিলন বাংলাদেশের শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন বলে জানা গিয়েছে। সিঙ্গাপুরের চিকিৎসাধীন থাকাকালীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাংলাদেশী পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব সাংবাদিকদের একাংশ।শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এছাড়াও প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সাংস্কৃতিক সংগঠন ‘ছায়নটে’ হামলা চালিয়েছে জামাতের দুষ্কৃতীরা। আগুনও লাগিয়ে দেওয়ার পাশাপাশি আছড়ে ভাঙা হয়েছে হারমোনিয়াম।

রাত ৩টে নাগাদ ছায়ানটের তরফে সমাজমাধ্যমে ঘোষণা করা হয়, সংগঠনের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হচ্ছে।

 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...