Sunday, June 28, 2026

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

Date:

Share post:

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি এফসি ২-০ গোলে জয় পেলো কোপা টাইগার্স বীরভূমের বিরুদ্ধে। ডিএসএ মালদা স্টেডিয়ামে।অন্যদিকে জয়ের ধারা বজায় রাখল হাওড়া-হুগলি।

 

রয়্যাল সিটি দলের হয়ে গোলদু’টি করলেন দুই ভূমিপুত্র সাজন সাহানি (৩২’) ও রবি হাঁসদা (৬৬’ পেনাল্টি)। এই নিয়ে ৩ ম্যাচে দ্বিতীয় জয় পেলো রয়্যাল সিটি, অপরদিকে হারের হ্যাটট্রিক করলো কোপা টাইগার্স বীরভূম।

এর আগে দিনের প্রথম ম্যাচে নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে পিছিয়ে পড়েও নর্থ ২৪ পরগণাস্ এফসি-কে ২-১ গোলে পরাজিত করে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি।প্রথম ম্যাচেও এফসি মেদিনীপুরের বিরুদ্ধে পিছিয়ে পড়ে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছেড়েছিল তারা। আর শুক্রবারের ম্যাচেও পিছিয়ে পড়ে পালটা দু’গোল দিয়ে জয় ছিনিয়ে নিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।  ব্যারেটোর কোচিংয়ে শুরু থেকেই ভালো ছন্দে আছে গঙ্গাপারের দল।

 

ম্যাচের ১৩ মিনিটে কুন্তল পাখিরার গোলে এগিয়ে যায় হোম টীম। কিন্তু প্রথমার্ধের সংযোজিত সময়ের তৃতীয় মিনিটে আকাশ দাসের সমতাসূচক গোলের সৌজন্যে খেলার ফল ১-১ করে বিরতিতে যায় কোচ ব্যারেটোর দল। এরপর দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে সাহিল হরিজনের গোলে শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠলো হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...