Sunday, June 14, 2026

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

Date:

Share post:

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ও দফতর সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় বারোটার দিকে এই হামলা হয়। হামলাকারীরা দফতরের বিভিন্ন অংশে থাকা নথিপত্র, বই, আসবাবপত্র ও কম্পিউটারে ভাঙচুর চালানোর পাশাপাশি সেগুলিতে আগুন লাগিয়ে দেয়। এতে দফতরের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

যদিও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দলটি শাহবাগ এলাকা থেকে প্রথম আলো-র দফতরের দিকে আসে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে একাধিক সংগঠন প্রতিবাদে জমায়েত হয়েছিল। সেই ঘটনার পরই কারওয়ান বাজার অভিমুখে এই দলের যাত্রা। এদিকে, একই সময়ে আরেকটি দল কারওয়ান বাজারেই ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর দফতরে গিয়ে ভাঙচুর চালায় ও নথিপত্রে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পিছনে কারা রয়েছে এবং এর নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর মেলেনি।

আরও পড়ুন – এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...