Tuesday, June 23, 2026

পদ্মাপাড়ে হিংসার আগুনে ঝলসে মৃত বিএনপি নেতার ৭ বছরের কন্যা, দীপু-খুনে ধৃত ৭

Date:

Share post:

দ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ! বাইরে থেকে তালা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হল বিএনপি নেতার বাড়িতে। শুক্রবার রাতের এই ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই বিএনপি নেতা এবং তাঁর দুই নাবালিকা কন্যা। ময়মনসিংহে সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে-পুড়িয়ে খুনে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসলে বাংলাদেশ জুড়ে শুরু হয় তাণ্ডব। উন্মত্ত জনতা বাংলাদেশের একাধিক সরকারি ভবন, শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যালয়, সংবাদমাধ্যম ভেঙেচুরে ছারখার করে। সেই হিংসার রেশ বিএনপি-র নেতা বেলাল হোসেনের বাড়িতেও। চট্টগ্রামের লক্ষ্মীপুর জেলায় লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের দলের সহকারী সাংগঠনিক সম্পাদক শুক্রবার রাতে বাড়িতে সপরিবারে ঘুমোচ্ছিলেন। অভিযোগ, রাত ২টো নাগাদ কয়েকজন উন্মত্ত ব্যক্তি সদর দরজায় তালা লাগিয়ে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় বেলালের সাত বছরের মেয়ে আয়েশা আক্তারের। গুরুতর ভাবে জখম হয়েছেন বেলাল এবং তাঁর অন্য দুই মেয়ে বীথি আক্তার এবং স্মৃতি আক্তার। তাদের বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দীপু গত দু’বছর ধরে ভালুকার একটি কারখানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ন’টা নাগাদ কারখানায় হঠাৎ একদল বিক্ষোভকারী চড়াও হয়ে ভাঙচুর চালান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দীপুকে টেনে হিঁচড়ে কারখানার বাইরে বের করে আনা হয়। তারপর উন্মত্ত জনতা দীপুকে বেধড়ক মারধর করে। এর পরে দীপুর দেহ ঢাকা-ময়মনসিংহ প্রধানসড়কে নিয়ে গিয়ে গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও পড়ুন: বাংলাদেশের অশান্তির আঁচ এবার ক্রিকেট মাঠে! অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাড়ছে বিপিএল বাতিলের সম্ভাবনা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...