Friday, April 3, 2026

ভেঙে দেওয়া হল বসিরহাট পুরসভার বোর্ড! দায়িত্বে বসিরহাটের মহকুমাশাসক

Date:

Share post:

আরবান ডেভেলপমেন্ট দফতরের নির্দেশের পরিপ্রেক্ষিতে ভেঙে দেওয়া হল বসিরহাট পুরসভার বর্তমান পরিচালন বোর্ড। এসডিও দফতরের মাধ্যমে বসিরহাট পুরসভা এবং ২৩ জন কাউন্সিলরের বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ পুরসভার সম্পূর্ণ বোর্ড শনিবার থেকে ক্ষমতাচ্যুত হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্বভার নিয়েছেন বসিরহাটের মহকুমাশাসক।

বসিরহাট পুরসভায় ২৩টি ওয়ার্ড রয়েছে। এদের মধ্যে ২০ জন তৃণমূল কংগ্রেসের, ১ জন বিজেপির, ১ জন কংগ্রেসের এবং ১ জন তৃণমূলের মৃত কাউন্সিলর ছিলেন। পুরসভার কাউন্সিলরদের মধ্যে বহুদিন ধরেই বিভিন্ন সমস্যা চলছিল, যার কারণে উন্নয়ন কার্যক্রম স্থবির থাকছিল বলে অভিযোগ ওঠে।

রাজ্য সরকার পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। শুক্রবার সন্ধ্যায় মহকুমাশাসকের দপ্তরে নোটিশ পৌঁছায়। ভাইস চেয়ারম্যান সুবীর সরকার জানান, আরবান ডেভেলপমেন্ট থেকে নোটিশ মহকুমাশাসকের দপ্তরে এসেছে এবং তা প্রতিটি কাউন্সিলরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। আজ থেকে পুরসভার কার্যক্রম প্রশাসকের তত্ত্বাবধানে চলবে।

আরও পড়ুন – সুকান্তের মুখে নাগরিকত্বের টোপ! কড়া জবাব তৃণমূলের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...