Saturday, June 20, 2026

শ্যুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতাল, দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতী

Date:

Share post:

কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে নতুন মানুষের আগমন। ‘লাফটার শেফস’ নামের এক টেলিভিশন শোয়ের শ্যুটিং করতে গিয়ে অন্তঃসত্ত্বা ভারতী শারীরিক অস্বস্তি বোধ করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি (Bharti Singh gave birth to a baby boy)। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন হর্ষ। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন অনুরাগীরা।

সেলেব দম্পতির প্রথম সন্তানের নাম লক্ষ্য (Lakshya)। সুইজারল্যান্ডে সফরকালের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেন ভারতী। সোশাল মিডিয়ায় নিজের ‘মেটারনিটি ফটোশুট’-এর ছবিও শেয়ার করেছিলেন। ওজন বেশি থাকার কারণে প্রথমেই গর্ভাবস্থার বিষয়টা নিয়ে কিছু বুঝে উঠতে পারেনি অভিনেত্রী। তবে শারীরিক পরীক্ষার পর সবটা জানতে পেরে খুশি হয়েছিলেন তারকা যুগল। শুক্রবার দ্বিতীয়বারের জন্য পুত্র সন্তানের মা- বাবা হয়ে উচ্ছ্বসিত ভারতী-হর্ষ দুজনেই।

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...