Tuesday, June 23, 2026

বড়দিনে কঠোর নজরদারি! অগ্নিগর্ভ বাংলাদেশের আঁচ কলকাতায় রুখতে সতর্কবার্তা মনোজ ভার্মার 

Date:

Share post:

বড়দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আর তারপরেই বর্ষবরণ। ইতিমধ্যেই সেজে উঠেছে শহর কলকাতা আর সেই সঙ্গেই আনন্দে মেতে উঠেছে তিলোত্তমাবাসী। এই অবস্থায় বাংলাদেশে হিংসার আঁচ যাতে কলকাতায় এসে না পড়ে, তার জন্য সতর্ক থাকতে পুলিশকে কড়া বার্তা দিলেন কলকাতার নগরপাল মনোজ ভার্মা। যেকোনওরকম অশান্তির খবর পেলেই দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এসআইআর-এ শুনানি নিয়েও যাতে কোনও অশান্তি না ছড়ায়, এই নয় সতর্ক থাকতে পুলিশকে জানিয়ে দিলেন কলকাতার পুলিশ কমিশনার।

শরিফ ওসমান হাদিকে খুনের ঘটনা নিয়ে জ্বলছে বাংলাদেশ। এপার বাংলাতেও এই নিয়ে সরব হয়েছেন অনেকে। শনিবার কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে উঠে এল এবং এই নিয়ে যেন কলকাতায় কোন রকম অপ্রীতিকর অবস্থা না তৈরী হয় সেটা দেখার নির্দেশ দেন নগরপাল। তিনি জানান কলকাতা পুলিশ এলাকায় বাংলাদেশি পাড়ায় ওই অশান্তি থেকে বিরত থাকতে হবে। যদি কোনও সমস্যা আগাম আঁচ করা যায়, তাহলে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

শুধু তাই নয়, সামনেই SIR নিয়ে শুনানি পর্ব। কলকাতা পুলিশের প্রতিটি থানা এবং শহরতলির থানাগুলিকে কঠোর নজরদারির কথা বলা হয়েছে। বড়দিন ও বর্ষবরণ এর মাঝে কোনরকম অশান্তি যেন না হয় এই নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। কলকাতা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে হোটেলগুলিতে মাঝেমধ্যে চেকিংয়ের নির্দেশ দিয়েছেন তিনি। লাইসেন্স ঠিক আছে কি না বা নতুন কোনও হোটেলের লাইসেন্স সঠিক কি না, সেই দিকেও নজর রাখতে বলেন তিনি। যেকোন অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামঘরের লাইসেন্স নিয়ে প্রশ্ন ওঠে। গুদামঘরের লাইসেন্স ও পর্যাপ্ত অনুমতি আছে কি না, এদিন সেই দিকেও এদিন নজর দিতে বলেন তিনি।

আরও পড়ুন – বাংলায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ: খালি হাতে আসা মোদিকে পাল্টা তোপ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...