Wednesday, May 13, 2026

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

Date:

Share post:

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে চলে এসেছে তারা। এবারের ম্যারাথনের প্রতিযোগীদের মধ্যে থাকছেন উগান্ডার জশুয়া(Olympic champion Joshua Cheptegei)।

চলতি বছর আন্তজার্তিক বিভাগে অংশগ্রহণ করতে চলেছেন আলফোনস ফেলিক্স সিম্বু, ইথিওপিয়ার সুতুমে কেবেদে’র তারকারা। অন্যদিকে ভারতীয় দৌড়বিদদের মধ্যে রয়েছেন গুলবির সিং, সঞ্জীবনী যাদব এবং সীমা’র মতো তারকারা।  শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ফটোশ্যুট করেন তারা।

চলতি বছর ১০ বছর পূর্ণ করল টাটা স্টিল আয়োজিত এই কলকাতা ম্যারাথন(World 25K Kolkata)। যেখানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত উগান্ডার কিংবদন্তি দৌড়বিদ জশুয়া চেপতেগেই। উগান্ডার হয়ে দু’বার অলিম্পিক্স পদকজয়ী এবং তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আগামী রবিবার রেড রোডে আয়োজিত টাটা স্টিল কলকাতা ম্যারাথনে অংশ নেবেন। কলকাতা ম্যারাথনের ২৫কে রানে অংশগ্রহণ করবেন জশুয়া।

উগান্ডার ডবল অলিম্পিক চ্যাম্পিয়ন জশুয়া চেপ্তেগেই বলেন, ‘ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো, কারণ আমার আন্তর্জাতিক যাত্রা সত্যিই এখান থেকেই শুরু হয়েছিল। আবার এখানে দৌড়াতে আসা এবং ভারতে এই খেলার উন্নতি দেখা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়।আমি ভারতীয় সংস্কৃতিতে মুগ্ধ।।এখনও কলকাতার খাবার খাওয়ার সুযোগ পাইনি। তবে সুযোগ পেলে শপিং করতে যেতে চাই। এখানকার পোশাক আমার খুব পছন্দ। এখানকার মানুষও খুব ভাল।’’ এবার ম্যারাথনে থাকছে মোটা অঙ্কের পুরস্কার মূল্য।

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...