Monday, June 22, 2026

ঘন কুয়াশায় তাহেরপুরে নামল না প্রধানমন্ত্রীর কপ্টার, সড়কপথে গন্তব্যে নাকি ভার্চুয়াল সভা?

Date:

Share post:

নির্ধারিত সময়ের মধ্যে নদিয়ার তাহেরপুরে সভাস্থলে উপস্থিত হতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) সাড়ে দশটার মধ্যে চলে এলেও ঘন কুয়াশার কারণে রওনা হয়েও তাহেরপুরে পৌঁছতে পারল না মোদির কপ্টার। ফের ফিরে এলো NSCBI এয়ারপোর্টে। সড়কপথে মোদি যেতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভার্চুয়াল সভার কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই মোদির কর্মসূচি নিয়ে উচ্চপর্যয়ের বৈঠক শুরু হয়েছে। আপাতত বিমানবন্দরের ভিআইপি লাউন্ডেই রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব মনোজ পন্থ।

খারাপ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর কপ্টার ফিরতেই তাঁর তাহেরপুর সভা ঘিরে একটা অনিশ্চয়তা তৈরি হয়। কুয়াশার কারণে আকাশ পথে যাওয়ার সম্ভব না হলে একমাত্র বিকল্প হিসেবে সড়কপথ ব্যবহার করতে হতে পারে মোদিকে। কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার যা প্রোটোকল তা মেনে এই মুহূর্তে ওই রুটে মোদির কনভয় নিয়ে যাওয়া যাবে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এদিকে আবার দেড়টার মধ্যে তাঁর গুয়াহাটির উদ্দেশে বেরিয়ে যাওয়ার কথা। তাহলে কি মতুয়া গড়ে সভা করতে পারবেন না নরেন্দ্র মোদি নাকি বিমানবন্দরের লাউঞ্জ থেকেই ভার্চুয়াল সভার ব্যবস্থা করা হবে তা নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

 

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...