Wednesday, June 24, 2026

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

Date:

Share post:

ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant deaths in train accident))! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায়। জানা গিয়েছে, সাঁইরাম – নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সঙ্গে একটি হাতির পালের সংঘর্ষ হয়। ঘটনায় আটটি হাতিই ঘটনাস্থলে মারা যায় ও একটি হাতি শাবক গুরুতর যখন হয়েছে। ইঞ্জিন সহ ট্রেনের বেশ ৫টি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। ঘটনার জেরে উত্তর-পূর্বের রেল চলাচল এখনো বন্ধ।

বন দফতর থেকে জানানো হয়েছে,শনিবার ভোর প্রায় ২টা ১৭ মিনিট নাগাদ রাজধানী এক্সপ্রেসটি মিজোরামের সাইরাং (আইজলের কাছে) থেকে নয়াদিল্লি যাচ্ছিল। ট্রেনটির আনন্দ বিহার টার্মিনালের দিকে যাওয়ার কথা ছিল। হোজাইয়ের কাছে হঠাৎ লাইনের উপর উঠে আসে একটি হাতির দল। লোকো পাইলট হাতিদের দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেন, কিন্তু তাতেও সংঘর্ষ এড়ানো যায়নি। হাতিরা ট্রেনের সামনে ধাক্কা খেলে ইঞ্জিন ও পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। কিন্তু পালে আটটি হাতি ছিল যা ঘটনাস্থলেই মারা গিয়েছে, একটি হাতির শাবককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে বলে রেল সূত্রে খবর। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের সাময়িকভাবে ট্রেনের ফাঁকা বার্থে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খবর পাওয়া মাত্রই শুরু হয়েছে উদ্ধার কার্য রেল লাইনের আশপাশে এখনো দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আরও পড়ুন: তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...