Tuesday, June 2, 2026

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

Date:

Share post:

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ শীতের অনুভূতিকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। উত্তুরে হাওয়ার দাপট কমেছে তবে শনিবার সকাল থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশা দেখা গেছে। সকালের দিকে হাওড়া (Howrah) ও শিয়ালদহ ডিভিশনে (Sealdah) বেশ খানিকটা দেরিতে ট্রেন চলাচলের খবরও মিলেছে। ভোরের দিকে শীতের হালকা শিরশিরানি অনুভূতি থাকলেও বেলা বাড়তেই উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী।

আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে বড়দিনে (Christmas time) তাপমাত্রার গ্রাফ নিচে নামতে পারে। কিন্তু তার আগে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আসে পাশে ঘোরাফেরা করবে। আগামী চার পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই। কুয়াশার প্রভাব বাড়ছে পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে।এদিন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে।আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। রাজ্যে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

 

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...