Tuesday, June 23, 2026

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

Date:

Share post:

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ চলে গেল বর্ধমানের (Burdwan) এক বাড়ি মালিকের। গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়।

ঘটনাটি বর্ধমান শহরের বিজয় পল্লীর কালনা রোড এলাকায় ঘটেছে। পোষা বিড়ালদের (pet cat) খাবার খাওয়ানো নিয়ে বাড়ির মালিক (landlord) ও ভাড়াটের (tenant) মধ্যে বচসার জেরে ভাড়াটিয়া বাড়ির মালিক-কে ধাক্কা মারায় মৃত্যু হল বাড়ির মালিকের। জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম সন্দীপ দত্ত। বয়স ৫২।

সন্দীপ দত্তের বাড়িতে পোষা বিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে ভাড়াটে সোমনাথ রায়ের সঙ্গে বচসা বাঁধে সন্দীপ দত্তের। তার জেরেই এই মৃত্যু। বচসা চলাকালীন হঠাৎ করেই সোমনাথ রায় ধাক্কা মারেন সন্দীপ দত্তকে। আচমকা ধাক্কার ফলে সেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে যান সন্দীপ দত্ত। তিনি সংজ্ঞা হারালে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন : অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

মৃতের পরিবারের অভিযোগ এটা একটা অনিচ্ছাকৃত খুনের ঘটনা। তাই তারা খুনের অভিযোগ দায়ের করেছেন ভাড়াটে সোমনাথ রায়ের বিরুদ্ধে। সেই পরিপেক্ষিতে সোমনাথ রায়কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ (Burdwan police)। রবিবার ধৃতকে পুলিশের পক্ষ থেকে বর্ধমান আদালতে পেশ করা হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...