Friday, April 3, 2026

ভোটার তালিকা সংশোধনে সক্রিয় হতে নির্দেশ! সোমে বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

দলীয় সংগঠনকে আরও চনমনে করতে এবং ভোটার তালিকা সংক্রান্ত বিভ্রান্তি দূর করতেই সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই বৈঠকে রাজ্যের সমস্ত বিএলও-দের পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ কর্মী ও নেতৃত্ব উপস্থিত থাকবেন।

মঙ্গলবারই দলনেত্রী জানিয়েছিলেন, রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে সব অসঙ্গতি সামনে এসেছে, তা নিয়ে স্পষ্ট বার্তা দিতে চান তিনি। সেই লক্ষ্যেই এই বৈঠক। দলীয় সূত্রের খবর, ভোটার তালিকায় নাম বাদ পড়া, তথ্যগত ভুল এবং সংশোধন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কর্মীদের বিস্তারিত দিকনির্দেশ দেওয়া হবে।

বৈঠকে কর্মীদের উদ্দেশে আগামীর রোডম্যাপও তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই তিনি স্পষ্ট করে বলেছিলেন, এলাকায় এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা ধরে যাচাই করতে হবে। কার নাম বাদ পড়েছে, কেন বাদ পড়েছে, তার কারণ ভালো করে বুঝে নিতে হবে এবং সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

এছাড়াও আসন্ন হিয়ারিং প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যা না হয়, সে দিকেও বিশেষ নজর দিতে নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। দলকে আরও সতর্ক ও সংগঠিত করতেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন – দীপু দাসের খুনে ইউনূসের গ্রেফতারি ‘শো অফ’: সরব তসলিমা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...