Friday, April 3, 2026

গ্রামীণ শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা! রাম জি বিলে অনুমোদন রাষ্ট্রপতির 

Date:

Share post:

মোদি সরকারের নতুন গ্রামীণ রোজগার বিল ঘিরে দেশজুড়ে বিতর্ক আরও তীব্র হল। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে সংসদে ‘ভি বি জি রাম জি’ নামে নতুন বিল পাশ করানো এবং রাষ্ট্রপতির অনুমোদনের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রের অভিপ্রায় নিয়ে। এই বিল কার্যকর হলে দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা কোটি কোটি শ্রমজীবী মানুষের ভবিষ্যৎ কী হবে, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করছে বিরোধীরা।

তিন দিনের মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওই বিলে সম্মতি দেওয়ায় বিতর্ক আরও বেড়েছে। নতুন কেন্দ্রীয় প্রকল্পে আদৌ গ্রামীণ শ্রমিকরা নিয়মিত রোজগারের সুযোগ পাবেন কি না, সেই প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে।

এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আগেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্পের উপর নির্ভর না করে রাজ্য নিজেই গ্রামীণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই লক্ষ্যেই বাংলায় চালু থাকা কর্মশ্রী প্রকল্পকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি।

রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কর্মশ্রী প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে মহাত্মাশ্রী। জাতির জনক মহাত্মা গান্ধীর নামে এই প্রকল্পের নামকরণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বাংলার খেটে খাওয়া মানুষদের রোজগারের ব্যবস্থা করবে রাজ্য সরকার, কেন্দ্রীয় প্রকল্পের অনিশ্চয়তার মুখে পড়তে হবে না তাঁদের।

আরও পড়ুন – অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...