Friday, April 3, 2026

ছোট জায়গায় কেন, ব্রিগেডে দল ঘোষণা করুন: হুমায়ুনকে বার্তা তৃণমূলের

Date:

Share post:

একাধিক দল বিরোধী পদক্ষেপের কারণে তৃণমূল থেকে বহিষ্কৃত। প্রাক্তন বিজেপি লোকসভা প্রার্থী এবার নতুন দল খুলতে চলেছেন। রবিবার তাঁর সেই কার্যক্রম নিয়ে একাধিক মিডিয়ায় খুব উত্তেজনা। তবে ভরতপুর (Bharatpur) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) নতুন দল (new party) গড়ে আদতে কাদের সাহায্য করছেন, ফের একবার স্পষ্ট করে দিল তৃণমূল।

সোমবার দল খোলার আগেই বিধানসভা নির্বাচনে কীভাবে এগোবেন তা নিয়ে অনেক বার্তা দিচ্ছেন হুমায়ুন কবীর। দলের প্রতীক, পতাকার রঙ, কত আসনে প্রার্থী, এমনকি কত আসন কোন দলকে ছাড়বেন, তা নিয়েও প্রচার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁকে ব্রিগেডে ডাকলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হুমায়ুনকে তাঁর বার্তা, হুমায়ুন কবীর (Humayun Kabir) ২৯৪টি আসনেই প্রার্থী দিন। আর ছোট খাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে (Brigade parade ground) এসে দল ঘোষণা করুন। উনি চাইলেন সেনাবাহিনী এখন ব্রিগেড দিয়ে দেবে।

আরও পড়ুন : ‘নকল’ হুমায়ুনের ফুটেজ খেল কে: পর্দাফাঁস ‘বিদেশী’ ধর্মগুরুদের

বাংলার রাজনীতিতে তৃণমূল ও বিজেপি দুই দলকেই পরাস্ত করার ঘোষণা করছেন হুমায়ুন। সেখানেই কুণাল ঘোষ স্মরণ করিয়ে দেন, যে ব্যক্তি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ (Babri mosque) যে দল ভেঙেছিল, সেই দলের প্রার্থী ছিলেন। আজ তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের কথা বলছেন, তা সকলেই বুঝতে পারছেন। ধর্মের ভিত্তিতে এই ধরনের দলের বাংলার মাটিতে কোনও জায়গা নেই। মানুষ অত্যন্ত সচেতন, মানুষ জানেন বাংলাই বিজেপিকে একমাত্র রুখে দিয়েছে। ফলে তৃণমূলকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...