Saturday, June 13, 2026

যুবদের ম্যাচেও উত্তেজনা চরমে, বৈভবদের ব্যর্থতায় ট্রফির স্বপ্নভঙ্গ ভারতের

Date:

Share post:

আইসিসি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে(U19 Asia Cup) ভারতের স্বপ্নভঙ্গ, ফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে হার ভারতীয় যুব দলের।  ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই টানটান উত্তেজনা, তা সে বড়দের খেলা হোক বা ছোটদের। দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেন(U19 Asia Cup Final)) ছোটরা কিন্ত মেজাজে বড়দের হার মানালেন।

ব্যাট হাতে ব্যর্থ হলেন আয়ূষ, বৈভবরা(Vaibhav Suryavanshi)। কিন্ত যেভাবে পাক ক্রিকেটারদের চোখে চোখ রেখে পাল্টা জবাব দিলেন, তা দেখে ক্রিকেটপ্রেমীরা বড়দের দ্বৈরথের স্মৃতি খুঁজে পেলেন। ফাইনাল ম্য়াচে বড় রান করতে ব্য়র্থ বৈভব। ভারতের প্রধান ব্যাটার আউট হওয়ার পর শুরু হয় পাক শিবিরের উল্লাস। যা সহ্য করতে না পেরে বৈভবও তর্কে জড়িয়ে পড়েন পাকিস্তানি খেলোয়াড়দের সাথে।  যার ফলে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

একই সঙ্গে প্রতিপক্ষ দলের সঙ্গে তর্কে জড়ালেন আয়ূষ মাত্রেও। আউট হওয়ার পর  মাঠ ছেড়ে না গিয়ে সরাসরি বোলারের দিকে এগিয়ে যান এবং দুজনের মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি শুরু হয়। ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী ছুটে এসে অধিনায়ককে শান্ত করার চেষ্টা করেন।আম্পায়ারদের প্রচেষ্টায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,তবে ম্যাচজুড়েই দুই দলের ক্রিকেটারদের মধ্যে এই চাপা উত্তেজনা বজায় ছিল। ছোটদের এই লড়াই বুঝিয়ে দিল, ভারত-পাক ক্রিকেট ম্যাচের চাপ আর আবেগ বয়সের সীমানা মানে না।

প্রথমে ব্য়াট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৭ রান তোলে পাকিস্তান। ১৭২ রান করেন সামীর মিনহাস। ভারতের বোলাররা এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হলেন।  জবাবে ব্য়াট করতে নেমে ১৫৬  রানেই অল আউট ভারত। ২৬ রান করলেন বৈভব, আয়ূষ মাত্র ২ রানে আউট হলেন।

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...