Tuesday, June 23, 2026

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর থেকে ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ১২টি লাইট আর্মড ভেহিকল কেনা হবে, যার আনুমানিক খরচ প্রায় ৮ কোটি টাকা। পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে বহনের জন্য দু’টি বিশেষ কন্টেনার বডি মাউন্টেড যান কেনার প্রস্তাব রয়েছে, যার জন্য খরচ হবে প্রায় ৮২ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৮ কোটি ৮২ লক্ষ টাকা।

পুলিশ সূত্রের খবর, সংবেদনশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, বড় জনসমাবেশ, দুর্যোগ মোকাবিলা বা ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েনের সময় সশস্ত্র পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বাহিনীর কর্মীদের সুরক্ষা এবং দ্রুত চলাচলের সুবিধা বাড়াতে এই সাঁজোয়া যান যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ত্র পরিবহণের জন্য প্রস্তাবিত বিশেষ কন্টেনার বডি মাউন্টেড যানগুলি লজিস্টিক ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত করতে সাহায্য করবে। বন্ধ কন্টেনার থাকায় অস্ত্র ও গোলাবারুদ পরিবহণের ঝুঁকি কমবে এবং চলাচলের উপর নজরদারি শক্তিশালী হবে।

পশ্চিমবঙ্গ পুলিশের কথায়, এই দুই যানক্রয়ের সিদ্ধান্ত সশস্ত্র পুলিশের দুটি ভিন্ন কিন্তু পরস্পর পরিপূরক প্রয়োজন মেটাবে। সাঁজোয়া যান পুলিশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে, আর অস্ত্র পরিবহণকারী যানগুলো অস্ত্র ও সরঞ্জাম পরিবহণকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে। নতুন যানগুলির সঙ্গে চালক ও প্রযুক্তিগত কর্মীদের প্রশিক্ষণ এবং রাজ্যের মধ্যেই সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকবে। নতুন যানগুলো যুক্ত হলে সশস্ত্র পুলিশের প্রতিক্রিয়া ক্ষমতা বাড়বে এবং দ্রুত ও নিরাপদভাবে বদলে যাওয়া নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা আরও সহজ হবে।

আরও পড়ুন – বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...