Wednesday, June 3, 2026

রবিবাসরীয় ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের

Date:

Share post:

ছুটির সকালে কলকাতার একাধিক রাস্তায় গাড়ি চলাচল নিষিদ্ধ। রবিবার ভোর থেকে দুপুরে একটা পর্যন্ত ম্যারাথনের কারণে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যার নিয়ন্ত্রণ করছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। পাশাপাশি একাধিক রুটে ট্রাম পরিষেবাও সাময়িক বন্ধ থাকতে পারে। লালবাজার সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত রেড রোড, মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, আউট্রাম রোড ও ডাফরিন রোড সম্পূর্ণ বন্ধ থাকছে। এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত বন্ধ এজেসি বোস রোডও।

যান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা পুলিশ (Kolkata Police) বিকল্প রুটের কথা জানিয়েছে। এদিন গড়িয়াহাট ফ্লাইওভারে পূর্ব দিক দিয়ে উত্তরমুখী যান, নিচের রাস্তা দিয়ে দক্ষিণমুখী যান চলাচল করছে। বালিগঞ্জ সার্কুলার রোডে পূর্বমুখী গাড়ি রিচি রোড দিয়ে ঘোরানো হবে। শরৎ বোস রোডের জন্য দক্ষিণমুখী গাড়ি দেশপ্রিয় পার্ক–গড়িয়াহাট ক্রসিং হয়ে গোলপার্কের দিকে ঘোরানো হতে পারে। অন্যদিকে এসপি মুখার্জি রোড দিয়ে আপাতত দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে ডাইভার্ট করা হচ্ছে। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনিন সরণি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ একাধিক রুটে ট্রাম পরিষেবা বন্ধ থাকবে।বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জওহরলাল নেহেরু রোডে মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

 

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...