Tuesday, June 23, 2026

তারকা সমৃদ্ধ কলকাতা ম্যারাথনে নয়া রেকর্ড গুলভীরের, চ্যাম্পিয়ন জোশুয়া

Date:

Share post:

শীতের কুয়াশা মাখা ভোরে জমজমাট কলকাতা ম্যারাথন(Kolkata 25K)।   টাটা  স্টিল ২৫কে উপলক্ষ্যে দৌড়াল কলকাতা, টানটান প্রতিযোগিতার সঙ্গে আনন্দ রান, প্রতিযোগিতার দশম সংস্করণে কলকাতা সাক্ষী থাকল এক রঙিন ইভেন্টের।

অলিম্পিক্স চ্যাম্পিয়ন অ্যাথলিট থেকে সাধারণ মানুষ কলকাতা  ম্যারাথনে (Kolkata Marathon)রাজপথে দৌড়ালেন কয়েক হাজার মানুষ। ভোর ৫.৪৫ মিনিটে ম্যারাথনের ফ্ল্যাগ অফ হল। উপস্থিত ছিলেন মার্কিন অ্যাথলিট কেনি বেনডারেক, বাইচুং ভুটিয়া, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, সিপি মনোজ ভর্মা, সুজিত বসু, দেবাশিস কুমার  সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রথমে ২৫কে সূচনা হল, এরপর ধাপে ধাপে ১০কে, ৫কে, আনন্দ রান।শহরের রাজপথে ঝড়় তুললেন দেশি বিদেশি অ্যাথলিটরা।

পুরুষদের আন্তর্জাতিক এলিট বিভাগে উগান্ডার জোশুয়া চেপটেগেই( Joshua Cheptegei) চ্যাম্পিয়ন হলেন।  ১:১১:৪৯ সময় নিয়ে তিনি কলকাতায় নিজের প্রথম ২৫ কিলোমিটারের (Kolkata 25K) খেতাব জয় করেন। চ্যাম্পিয়ন হয়ে উগান্ডার অ্যাথলিট বলেন, “রেকর্ডের চেয়ে জয়টাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কলকাতায় ফিরে এসে জেতাটা আমার জন্য বিশেষ। বেঙ্গালুরুতে জিতেছি। এখানেও বিশ্বমানের অ্যাথলিটরা ছিল। এই জয় আমাকে আগামী ম্যারাথনের প্রস্তুতিতে আত্মবিশ্বাস জোগাবে।”

ভারতীয় বি্ভাগে রেকর্ড সৃষ্টি করে  দিনের আসল নায়ক হয়ে উঠলেন ভারতের গুলভীর সিং। তিনি সময় নিলেন ১.১২.০৬।  মহিলাদের আন্তর্জাতিক এলিট বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদেকে হারিয়ে দেন ইথিওপিয়ার ডেগিটু আজিমেরাও। তিনি রেস শেষ করলেন ১.১৯.৩৬।

ভারতীয় মহিলা বিভাগে ১.২৬.০৪ মিনিটে শেষ করে নয়া রেকর্ডসৃষ্টি করলেন। বাইচুং বলেন, “আমি অত্যন্ত সম্মানিত এই ম্যারাথনে অংশ নিতে পেরে। এটা শুধু কলকাতা নয় পূর্ব ভারতের জন্য বড় ইভেন্ট। দারুন একটা পরিবেশে হচ্ছে। সারা ভারত ও বিশ্ব থেকে অ্যাথলিটরা এসেছেন তারা কলকাতায় আইকনিক জায়গায় দৌড়াছেন।”

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...