Friday, April 3, 2026

অটো চালককে সপাটে চড়! বিজেপি বিধায়কের কীর্তিতে সরব বিরোধীরা

Date:

Share post:

সাতসকালে মাঝ রাস্তায় এক অটোচালককে চড় মারার অভিযোগ উঠল মহারাষ্ট্রের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহের বিরুদ্ধে। শুক্রবারের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিধায়কের দাবি, সাধারণ মানুষের স্বার্থেই তিনি ওই ‘উশৃঙ্খল’ চালককে শাসন করেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিধায়ক পরাগ শাহ একটি অটো থামিয়ে চালকের সাথে কথা বলছেন। অভিযোগ উঠেছে, অটোটি ভুল পথে (wrong direction) আসছিল। কথা বলতে বলতে এক সময়ে মেজাজ হারিয়ে বিধায়ক ওই অটো চালককে চড় মেরে বসেন। এই দৃশ্য পথচারীরা ক্যামেরাবন্দি করলে মুহূর্তেই তা ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়ে যায়।

রাজ্যের কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়েছে। বিজেপি বিধায়কের ঔদ্ধত্যের সমালোচনা করা হয়। সেই সঙ্গে বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপেরও দাবি করা হয় কংগ্রেসের তরফে।

এরপরই নিজের কাজের সাফাই দিতে ব্যস্ত হয়ে পড়েন পরাগ শাহ। তিনি দাবি করেন, এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অটোচালকদের বেপরোয়া ট্রাফিক আইন ভাঙা নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন। তাই তিনি কেবল সেই অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নিয়েছেন। এমনকি ভিডিওতে প্রকাশ্যে চড় মারতে তাঁকে দেখা গেলেও তিনি তা অস্বীকার করেন।

আরও পড়ুন – ভোটার তালিকা সংশোধনে সক্রিয় হতে নির্দেশ! সোমে বিএলএদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...