Friday, April 3, 2026

টি২০ বিশ্বকাপই শেষ সুযোগ সূর্যের কাছে! কেন বাদ পড়লেন গিল?

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের (T20 World cup) দল নির্বাচনে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণ করতে না পারায় দলে জায়গা হয়নি স্বয়ং সহ অধিনায়ক শুভমান গিলের।  পাশাপাশি কড়া বার্তা দেওয়া হয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে(Surya kumar Yadav)।

বিগত কয়েকটি সিরিজে শুভমান গিলের ব্যাটে ছিল রানের খরা।  গিলকে ওপেনিংয়ে সুযোগ করে দেওয়া হয়েছিল। মনে করা হয়েছিল স্থিতিশীল ব্যাটার যিনি ইনিংস গড়ে দেবেন। কিন্তু সূত্র বলছে, গিল সেটা করতে পারেননি উল্টে বড় শটের চাপ সামলাতে পারেননি। ফলে প্রত্যাশা মতো রান উঠছে না স্কোর বোর্ডে। তার জেরে চাপ গিয়ে পড়েছে বোলারদের উপর। এ দিকে উইকেটকিপার ব্যাটিং লাইনআপের উপরের দিকে ব্যাট করলে দলের শক্তি বাড়ছে, কিন্তু গিল ও সূর্যকুমার যাদব ফর্মে না থাকায় সেটা  হচ্ছে না।

শুধু গিল নয় ,স্ক্যানারের তলায় সূর্যও। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সহ-অধিনায়ককে বিশ্বকাপের (T20 World cup)  দল থেকে ছেঁটে ফেলে কড়া বার্তা দেওয়া হয়েছে সূর্যকুমারকে। প্রত্যাশাপূরণ করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তাঁকে ছাঁটাই করা হবে। শেষ হয়ে যেতে পারে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবন। কারণ টেস্ট বা এক দিনের দলে সূর্যকে বিবেচনা করা হয় না দীর্ঘ দিন।

বিশ্বকাপের দল নির্বাচনের পর শনিবারই দিল্লিতে ফেরেন গম্ভীর। কয়েক দিন বাড়িতে থেকে যোগ দেবেন দলের সঙ্গে। এরপর রয়েছে নিউজিল্যান্ড সিকিজ। দিল্লি বিমানবন্দরে গিলকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন করলে গম্ভীর জানিয়ে দেন, কোনও মন্তব্য করবেন না। দল নির্বাচন সংক্রান্ত কোনও প্রশ্নেই একটি শব্দও উচ্চারণ করেননি গম্ভীর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...