Friday, April 3, 2026

নৈরাজ্যের বাংলাদেশে অশান্তির আগুন, কী প্রতিক্রিয়া বাংলার বিনোদন জগতের শিল্পীদের 

Date:

Share post:

চিরঞ্জিত চক্রবর্তী (অভিনেতা): বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। যা কিছু ভাল, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিল্প-সংস্কৃতির অঙ্গন— সব পু়ড়িয়ে নষ্ট করে ফেলছে। জানি না, এর শেষ কোথায়! বার বার অকারণে বিনোদন দুনিয়ার (entertainment industry) উপরে আঘাত নেমে আসছে, যা একেবারেই কাম্য নয়।নিজের দেশকে ধ্বংস করার পাশাপাশি ভারত-বিরোধী বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

প্রমিতা মল্লিক (রবীন্দ্র সংগীত শিল্পী): ছায়ানটে যা ঘটল তা এক কথায় দানবিক, উন্মত্ত গুন্ডাগিরি।যে গান ব্যাধি কমাতে ব্যবহৃত হয় সেই সঙ্গীত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। এর চেয়ে ঘৃণ্য ঘটনা আর কী হতে পারে! প্রতি মুহূর্তে ঘটনার তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি।

কোয়েল মল্লিক (অভিনেত্রী): সব ধরনের হিংসার ঊর্ধ্বে বিনোদনদুনিয়া। সেখানেও মৌলবাদ ছায়া ফেললে এর থেকে দুঃখের আর কিছুই হতে পারে না।

বিক্রম চট্টোপাধ্যায় (অভিনেতা): বাংলাদেশে (Bangladesh incident)যা ঘটছে তা লজ্জাজনক এবং হৃদয়বিদারক। এই পৃথিবীতে সবার আগে মানবতা। কোনও দেশে যদি কেউ ধর্মের নামে ঘৃণা ছড়ায়, মানুষকে হত্যা করে, তবে সে মানুষ নয়।

অবন্তী চক্রবর্তী (নাট্যকার): বাংলাদেশে কত নাটক মঞ্চস্থ করেছি। সে দেশে আমার অভিনেতা বন্ধুরা সেই নাটক দল বেঁধে দেখতে গিয়েছেন। কখনও এ পার বাংলায় এসেছেন নাটক মঞ্চস্থ করতে। সে সব দিন আর কি ফিরে আসবে?

রূপাঞ্জনা মিত্র (অভিনেত্রী): বাংলাদেশে এখন যা ঘটছে তা লজ্জাজনক এবং হৃদয়বিদারক। ধর্মের নামে যে ভাঙচুর, ঘৃণা ও হিংস্রতা চালানো হচ্ছে, তা অমানবিক। মানবতা সব সময়ই ধর্মের ঊর্ধ্বে হওয়া উচিত।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...