Tuesday, June 2, 2026

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

Date:

Share post:

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন কমিশনের (Election Commission)। এই পরিস্থিতিতে কী ভূমিকা হবে দলীয় কর্মী, বিশেষত বুথ লেভেল এজেন্টদের (BLA), তা স্পষ্ট করে দেবেন দলনেত্রী নিজে। সোমবার সেই উদ্দেশ্যে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে দলের গুরুত্বপূর্ণ কর্মীরাও অংশ নেবেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সভায় থাকবেন থাকবেন অন্যান্য নেতৃত্বও। মঙ্গলবারই দলনেত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের সমস্ত বিএলএ ও কর্মীদের নিয়ে বৈঠক করার কথা। রাজ্যের খসড়া তালিকা (draft voter list) প্রকাশের পর যে সমস্ত অসঙ্গতি দেখা গিয়েছে, তা নিয়ে স্পষ্ট বার্তা দেবেন তিনি।

কমিশনের তরফে কত রাজ্যবাসীকে তথ্য জাতীয় শুনানিতে ডাকা হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। সেই সঙ্গে কবে থেকে শুনানি তাও এখনও জানানো হয়নি। তবে তথ্য যাচাইয়ের জন্য আবার বিএলও-দের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সার্বিকভাবে দলকে আরও সতর্ক করে দিতেই এই বৈঠক। বৈঠক থেকে দলনেত্রী কর্মীদের আগামীর রোডম্যাপ তৈরি করে দেবেন।

আরও পড়ুন : মোদির মিথ্যে কথার জন্য আবহাওয়ার বিশ্বাসঘাতকতা! শনিবারের সভা নিয়ে খোঁচা কল্যাণের

খসড়া তালিকা (draft voter list) থেকে যাঁদের নাম বাদ গেল কী কারণে বাদ গিয়েছে সেটা ভাল করে বুঝে নিতে হবে, আগেই বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের যা সহযোগিতা দরকার করতে হবে। এবার যাতে শুনানির ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে, বলে দিক নির্দেশিকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...