Wednesday, June 24, 2026

বিপদ! কাকভোরে পুলিশের দ্বারস্থ উরফি

Date:

Share post:

হঠাৎ বিপদগ্রস্ত সোশাল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed)! অদ্ভুত ফ্যাশনে নিমেষের মধ্যেই ভাইরাল (Viral Urfi) হয়ে যান উরফি। স্বভাবের দিক থেকে উনি চিরকালই ঠোঁটকাটা ও স্বাধীনচেতা। অনেকের পছন্দ হলেও অনেকেরই অপছন্দের তালিকায় রয়েছেন তিনি। নেটদুনিয়ায় অনেকে তাঁর ফ্যাশন সেন্সকে অশ্লীল বলে দাগিয়ে দিয়েছেন। তবে কোনকিছুই ভ্রুক্ষেপ করেননি উরফি। কিন্তু এমন কি হল যে সেই উরফিই ভয়ে সারারাত চোখের পাতা এক না করে, দুশ্চিন্তায় কাটিয়ে দিলেন। ভোর হতেই ছুটলেন পুলিশের কাছে।

রবিবার সারারাত ঘুমোতে পারেননি উরফি ও তাঁর বোন। সকাল হতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন উরফি ও তাঁর বোন। সোশাল মিডিয়ায় সে কথা নিজেই জানিয়েছেন উরফি। লিখেছেন, ”ভেবেছিলাম মুম্বই শহর খুবই নিরাপদ!” কিন্তু ঠিক কী ঘটেছে উরফির সঙ্গে সেটা যদিও তিনি স্পষ্ট করে জানাননি।

প্রসঙ্গত, উরফির অভিনয় জীবন জনপ্রিয় ধারাবাহিক ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’র মাধ্যমে শুরু হয়। এরপর ‘কসৌটি জিন্দেগি কি ২’, ‘চন্দ্র নন্দিনী’ এবং ‘মেরি দুর্গা’র মতো একাধিক মেগা সিরিয়ালে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে। বড় পর্দাতেও এরপর পা রেখেছেন উরফি। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অউর ধোকা ২’-তে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে এবার দেখা যাবে জনপ্রিয় ডেটিং রিয়ালিটি শো ‘স্প্লিটসভিলা’-র নতুন সিজনে। ‘মিসচিফ মেকার’ এর ভূমিকায় থাকছেন উরফি। স্প্লিটসভিলার প্রতিযোগীদের নাজেহাল করতে উরফি ঠিক কি কি করেন সেটার অপেক্ষায় এখন দর্শকরা। আরও পড়ুন: দিঘা-দার্জিলিংকে টেক্কা দিতে পর্যটনের নতুন ‘হটস্পট’ ঝাড়গ্রাম

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...