Saturday, April 4, 2026

ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর! ওডিশার কুস্তিগীরদের করুণ অবস্থা

Date:

Share post:

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রীড়াবিদদের করুণ অবস্থা। জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া ওডিশার খেলোড়ায়দের (Odisha Wrestlers) করুণ অবস্থার ছবি উঠে এল। যা নিয়ে নিন্দার ঝড়।

উত্তরপ্রদেশে বসেছিল  অনূর্দ্ধ-১৭  ৬৯তম জাতীয় কুস্তি প্রতিযোগিতা(69th National School Wrestling Championship in Uttar Pradesh)। যোগী রাজ্যে এই প্রতিযোগিতায় অংশ নিয়ছিলেন ওডিশার ১৮ জন কুস্তিগীর(Wrestlers )। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জন ছেলে এবং ৮ জন মেয়ে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, যাতায়াত-সহ সব ব্যবস্থা করার কথা ছিল অডিশা রাজ্যের স্কুল এবং গণ শিক্ষা দফতর।

কিন্তু ট্রেনে টিকিট সংরক্ষণ ছিল না কুস্তিগীরদের(Wrestlers )।ফলে ট্রেনের শৌচালয়ের পাশে  কোনও মতে বসে নিজেদের ব্যাগে মাথা ঠেকিয়ে, অপরিষ্কার ট্রেনে শুয়ে-বসে সফর করতে দেখা গিয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন মহল থেকে সরকারের সমালোচনা করা হয়েছে।বিজেপি শাসিত রাজ্যে ক্রীড়াবিদদের এমন হাল দেখে নিন্দার ঝড়।

শুধু যাওয়াই নয়, একইসঙ্গে ফেরার সময়ও একই অবস্থা হয়েছে ক্রীড়াবিদদের।   ফলে প্রবল ঠাণ্ডার মধ্যে, সাধারণ কামরায় কোনও মতে উত্তরপ্রদেশ যেতে হয় তাদের। ওই কুস্তিগীরদের ফিরতেও হয়েছে একই ভাবে।  এই প্রসঙ্গে দলের সঙ্গে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, চিঠি পাওয়ার পর আমরা দল নিয়ে যাই, কিন্তু দলের ম্যানেজার টিকিট কনফার্ম করতে পারেননি।  একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তি তিনিও কিছু করেননি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...