Saturday, April 4, 2026

বাংলাদেশে দীপু-খুনের প্রতিবাদে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

বাংলাদেশে (Bangladesh) দীপু দাস (Dipu Das) খুনের প্রতিবাদের অজুহাতে কলকাতায় (Kolkata) মিছিলের নামে অশান্তি বাধানোর চেষ্টা হিন্দুত্ববাদী সংগঠনের। বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানের নামে বিশৃঙ্খলা চালানোর অভিযোগ। পুলিশের ব্যরিকেড (Police Barricade) ভেঙে ডেপুটি হাই কমিশনের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। পুলিশ সরাতে গেলেও আক্রমণ করেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ (Police)। 

সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) ময়মনসিংহে সেদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে এদিন শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। ছিল বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ সঙ্ঘ পরিবারের একাধিক সংগঠন। সকাল ১১টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর ২টো নাগাদ মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।

রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান এলাকা। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকজনের মাথা ফেটে যায় বলেও অভিযোগ। কয়েকজনকে আটক করে পুলিশ। প্রিজন ভ্যান বিক্ষোভকারীদের নিয়ে এগোতেই, পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ শুরু হয়। পরে গাড়িটিকে বার করে নিয়ে যায় পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...