Saturday, April 4, 2026

গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫ জানুয়ারি সাগরে পৌঁছোবেন তিনি। সেখানে পৌঁছেই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করার কথা।  একই সঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচিও রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে প্রতিবছর প্রস্তুতি খতিয়ে দেখেন। এবারও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে ৫ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

১৫ ডিসেম্বর নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক গঙ্গাসাগর মেলায় সব রকম VIP সংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই নির্দেশ মেনে ‘ভিআইপি সংস্কৃতি’ যাতে সমস্যা তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন।
আরও খবর: বৈদিক মন্ত্রপাঠ থেকে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, শান্তিনিকেতনের শুরু পৌষমেলা

প্রস্তুতি নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৬ জানুয়ারি কলকাতায় ফেরার কথা মমতার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...