Saturday, April 4, 2026

স্বামীকে হাতুড়ি দিয়ে খুনের পর মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো! ভয়ঙ্কর খুনের ঘটনা ফের যোগীরাজ্যে

Date:

Share post:

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। তারপরেই সিদ্ধান্ত নিলেন স্ত্রী। প্রথমে ঘুমন্ত অবস্থায় স্বামীকে হাতুড়ি মেরে খুন (Husband Murder)। তারপর মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হল। এরপর যাতে অভিযুক্ত স্ত্রীকে সন্দেহ না কড়া হয় সেই কারণে নিজেই থানায় গিয়ে স্বামীর নামে নিখোঁজ ডায়েরিও করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

ধৃত মহিলার নাম রুবি ও তার প্রেমিকের নাম গৌরব। ভয়াবহ এই খুনের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। সম্প্রতি মুন্ডুহীন দেহ উদ্ধার হতেই বিষয়টি প্রকাশ্যে আসে। গ্রেফতার কড়া হয়েছে অভিযুক্ত মহিলা রুবি এবং তাঁর প্রেমিক গৌরবকে। পুলিশ সুপার কেকে বিষ্ণোই জানিয়েছেন, দুই অভিযুক্তকে ২০ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছে। চন্দৌসি এলাকার চুন্নি মহল্লার বাসিন্দা রুবি। গত ১৮ নভেম্বর তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন। রুবি দাবি করেন, তাঁর স্বামী রাহুল গত কয়েক দিন ধরে নিখোঁজ। তার ঠিক এক মাসের মধ্যে গত ১৫ ডিসেম্বর ইদগা এলাকার একটি নালা থেকে ক্ষতবিক্ষত দেহাংশ উদ্ধার হয়। মাথা, হাত এবং পা উধাও ছিল।
পুলিশ সুপার জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ওই দেহাংশ উদ্ধার করা হয়। সেটির ময়নাতদন্ত করা হয়। ফরেন্সিক পরীক্ষাও করা হয়। তদন্তের সময় দেখা যায়, দেহাংশের এক জায়গায় ‘রাহুল’ নাম উল্কি করা রয়েছে। রাহুলের ফোন নম্বর জোগাড় করে পুলিশ। তাঁকে ফোন করা হয়। কিন্তু পুলিশ জানতে পারে, গত ১৮ নভেম্বর থেকে রাহুলের ফোন বন্ধ। সেই সূত্র ধরে রাহুলের স্ত্রীকে তলব করে পুলিশ। এই ঘটনায় তাঁর হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ হয় পুলিশের। তার ভিত্তিতে রুবিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সুপারের দাবি, জিজ্ঞাসাবাদের সময় খুনের কথা স্বীকার করেন রুবি। আরও পড়ুন:

গত মার্চে মিরাটে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের অভিযোগ গ্রেফতার হন স্ত্রী মুস্কান রস্তোগী এবং প্রেমিক সাহিল শুক্লা। সৌরভের দেহ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখবন্ধ করে দেওয়া হয়। এবার সেই উত্তরপ্রদেশের সম্ভলেও একই ঘটনা। আরও পড়ুন: সমস্যা এড়াতে এবার বোরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...